খেলা
ক্রিস্টিয়ানো রোনালদো

ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি আয়

সান নিউজ ডেস্ক: সেলিব্রেটিদের মধ্যে ইনস্টাগ্রাম থেকে সবচেয়ে বেশি আয় করেন ক্রিস্টিয়ানো রোনালদো। অন্যান্য সেলিব্রেটিদের চেয়েও একটি বিজ্ঞাপনের পোস্ট দিতে সবচেয়ে বেশি অঙ্কের টানা নেন তিনি।

যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফার্ম হোপার এইচকিউ জানিয়েছে, ইনস্টাতে নিজের অ্যাকাউন্টে প্রতি পোস্টের জন্য বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে ১.৬ মিলিয়ন ডলার (১.২ মিলিয়ন পাউন্ড) নেন রোনালদো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ কোটি টাকা।

রেসলার থেকে অভিনেতা হওয়া ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসনকে পেছনে ঠেলে ইনস্টাগ্রামে সর্বোচ্চ আয়ের তালিকায় শীর্ষে উঠেছেন জুভেন্টাসের পর্তুগিজ ফরোয়ার্ড। ২০১৭ সাল থেকে শুরু হওয়া এই তালিকায় এবারই প্রথম শীর্ষে উঠলেন রোনালদো।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী সাবেক রিয়াল মাদ্রিদ তারকার ইনস্টাগ্রাম অনুসারী ৩০৮ মিলিয়ন। অন্যদিকে বক্স অফিস তোলপাড় করা মুভি ফ্র্যাঞ্চাইজি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ তারকার অনুসারী ২৫০ মিলিয়ন। তিনি প্রতি পোস্টের জন্য বিজ্ঞাপনদাতাদের থেকে নেন ১.২৫ মিলিয়ন ডলার (১ মিলিয়ন পাউন্ড)।

ইনস্টাগ্রাম থেকে সর্বোচ্চ আয়ে রোনালদো-জনসনের পরে আছেন পপ স্টার অ্যারিয়ান গ্রান্দে। বিজ্ঞাপন থেকে তার প্রতি পোস্টে আয় ১.৫১ মিলিয়ন ডলার।

এই তালিকার সেরা দশে রোনালদোর পরে একমাত্র খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষে সদ্য ফ্রি এজেন্ট হওয়া লিওনেল মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের ইনস্টাগ্রাম অনুসারী ২২৪ মিলিয়ন। তালিকার সাতে থাকা মেসি প্রতি পোস্ট থেকে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে নেন ১.১ মিলিয়ন ডলার (৭৩৮,০০১ পাউন্ড)।

অ্যাথলেটদের মধ্যে পরের স্থানে আছেন নেইমার। তালিকার ১৬তম স্থানে থাকা পিএসজি ও ব্রাজিল ফরোয়ার্ডের আয় ৮২৪,০০০ ডলার।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা