খেলা

সঙ্গীকে নিয়ে ম্যাচ জিতে মিশন শুরু তার!

স্পোর্টস ডেস্ক: বয়স তার ৩৮। ২০১৮ সালে মা হয়েছেন। কিন্তু এখনো কোর্টে নামলে সেই পুরনো সানিয়া মির্জারই দেখে মেলে। উইম্বলডনের ঘাসের কোর্টে নেমে বৃহস্পতিবার ফের বুঝিয়ে দিলেন তিনি এখনো ফুরিয়ে যাননি। ডাবলসের প্রথম ম্যাচ জিতে উইম্বলডন মিশন শুরু হল ভারতীয় টেনিস তারকার।

সানিয়া তার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গী বিথ্যানি ম্যাটেন স্যান্ডসকে নিয়ে হারান ডিজারি ক্রজিক ও অ্যালেক্সা গুয়ারাচি জুটিকে। ম্যাচটা জিতেন ৭-৫, ৬-৩ গেমে। পুত্রসন্তানের জন্মের পর এবারই প্রথম ঘাসের কোর্টের গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডনে খেলতে নামলেন এই গ্ল্যামার গার্ল।

সামনে টোকিওতে চতুর্থবারের জন্য অলিম্পিকে খেলতে নামবেন সানিয়া। সেই মিশনের আগে উইম্বলডনে ঝড় তুলতে তৈরি ৬ বারের গ্র্যান্ডস্ল্যাম বিজয়ী এই তারকা। আগের তিনবারের মতো ফের ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন সানিয়া।

টোকিওতে অলিম্পিকের কোর্টে নামলেই বিরল এক রেকর্ডের সাক্ষী হবেন তিনি। ভারতীয় নারী হিসেবে প্রথমবারের মতো চারটি অলিম্পিকে খেলার কীর্তি গড়বেন।

এদিকে উইম্বলডন মেয়েদের এককে সেরেনা উইলিয়ামস বিদায় নেওয়ার একদিন পরই বিদায় নিলেন তার বোন ভেনাস উইলিয়ামসও। ৪১ বছরের ভেনাস নিজের ৯০তম গ্র্যান্ড স্ল্যাম খেলতে হার মানলেন। তাকে চমকে দেন তিউনিশিয়ার ওন্স জাবেউর। ভেনাস ম্যাটি হারেন ৫-৭, ০-৬ গেমে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা