খেলা

সাইফউদ্দিনের ব্যাটের সঙ্গে মনও ভেঙে গেছে!

স্পোর্টস ডেস্ক: এক টেস্ট, তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার জন্য জিম্বাবুয়ে সফরে চলে গেছে গত মঙ্গলবার। তবে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দীন আছেন দেশেই। সীমিত ওভারের স্কোয়াডে থাকায় তিনি দলের সঙ্গে যোগ দেবেন কিছু পরে। দেশেই জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে এই প্রস্তুতি নিতে নিতেই তার সঙ্গে ঘটেছে এক মন খারাপ করা ঘটনা।

জিম্বাবুয়ে সফরে খেলবেন যে ব্যাট দিয়ে, সেটা সারাতে দিয়েছিলেন তিনি। ফেনী থেকে সেটা যাচ্ছিল রাজশাহীতে, কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান এসএ পরিবহনের মাধ্যমে। কিন্তু তা সারানোর বদলে ভাঙা অবস্থায় ফেরত পেলেন তিনি।

ব্যাটের কাঁধের দিকে ভাঙা পেয়ে মনটাই খারাপ হয়ে গেছে বাংলাদেশের তরুণ এই অলরাউন্ডারের। তার অভিযোগ, এসএ পরিবহনের অসতর্কতাতেই ঘটেছে এমন দুর্ঘটনা। তার মন খারাপ করার আরও বড় কারণ, ব্যাটটা যে নিয়েছিলেন সাকিব আল হাসানের কাছ থেকে!

নিজের ভেরিফাইড ফেসবুক পাতায় করা এক পোস্টে এ খবর জানিয়েছেন তিনি। সে পোস্টে তিনি জুড়ে দিয়েছেন ভাঙা ব্যাটের ছবি। লিখেছেন, ‘জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে ব্যাট পাঠিয়েছিলাম ফেনী এস এ পরিবহন থেকে রাজশাহীতে, ব্যাট রিপেয়ারিং করার জন্য দুইটা ব্যাট।’

একটি ব্যাট ৪০ হাজার টাকা দিয়ে কেনে সতীর্থ সাকিব আল হাসানের থেকে। আরেকটি স্পন্সর প্রতিষ্ঠানের মাধ্যমে পেয়েছেন। দুটো ব্যাটের দাম ৭৫ হাজার টাকা। কিন্তু দুটো ব্যাটই ভেঙে গেলো সাইফউদ্দিনের ফেলল এসএ পরিবহন।

এর দায় নিতে নারাজ ফেনী এস এ পরিবহন। মনটা এজন্যই বেশি খারাপ কারণ ব্যাটটা আমি সাকিব ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম কিছুদিন আগে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

খালি হাতে ফিরে জাতির ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

এশিয়ান গেমসে পদক জয়ের স্বপ্ন নিয়ে জাপানে গিয়েছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।...

ফাইনালে ভারতের দাপটে উড়ে গেল পাকিস্তান

এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পাত্তাই পেল ন...

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা