খেলা

মেসি এখন ক্লাববিহীন

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির। ছয়বারের ব্যালন ডি’অর জয়ী ক্লাববিহীন মেসি এখন শুধুই আর্জেন্টিনার।

আপাতত কোপা আমেরিকা নিয়ে ব্যস্ত রয়েছেন আর্জেন্টিনার এই তারকা। নতুন করে বার্সেলোনার সাথে চুক্তিতে যাবেন কিনা এ ব্যাপারে কিছুই জানাননি ফুটবল ম্যাজিশিয়ান। যদিও ক্লাব কর্তৃপক্ষ মেসির প্রতি তাদের আগ্রহের কথা জানিয়ে দিয়েছে। আর্জেন্টাইন তারকা এখন ইচ্ছা করলে যে কোনো ক্লাবে যেতে পারবেন, চাইলে বার্সায়ও থাকতে পারবেন।

বার্সেলোনার সাথে মেসির সম্পর্কটা শুরু হয়েছিল প্রায় ২০ বছর আগে। ২০০০ সালের ডিসেম্বরে এক পেপার ন্যাপকিনে সই করিয়ে তাকে বার্সেলোনার করে নিয়েছিলেন তৎকালীন কাতালান প্রতিনিধিরা। সেই যে শুরু, তারপর থেকে ২০ বছরে আর এক মুহূর্তের জন্যও ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হয়নি তার। প্রতিবারই চুক্তি শেষ হওয়ার অনেক আগেই নতুন চুক্তিতে সই করিয়েছিল বার্সা। কিন্তু এবার এখন পর্যন্ত চুক্তি নিয়ে কিছুই বলেননি মেসি। বার্সেলোনায় ফিরবেন কিনা তা নিয়েও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

এদিকে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে ইতোমধ্যেই গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন মেসি বাহিনী। সামনে এখন সেমিফাইনালের হাতছানি।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

২ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকার বসবাসকারী ২ হাজার দুস্থ, হতদরিদ্র ও অসহায...

ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ কর্মশালা

দুর্যোগ, যুদ্ধ ও অভিবাসনের কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলোকে পুনরায় একত্...

নোয়াখালীতে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে চাঞ্চল্যকর ফয়েজ আহমেদ হত্যা ও ব্যবসায়ী আব্দুর রহিম হত্য...

সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে গণপিটুনি

বগুড়া সদরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে সংঘবদ্ধ ধর...

ইতালিতে মাফিয়ার কাছে বিক্রি করে মুক্তিপন দাবি, গ্রেফতার ১ 

ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক যুবককে লিবিয়ায় নিয়ে মাফিয়া চক্রের কাছে...

জামায়াত এমপির বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

এক কিশোরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা