শিক্ষা

স্থানীয়দের হামলায় ৫ চবি শিক্ষার্থী আহত

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেলক্রসিং এলাকায় স্থানীয়দের হামলায় ৫ শিক্ষার্থী আহত হয়েছে।

শুক্রবার ১৫ মার্চ বিকেলে তাদের উপর এই হামলা করা হয়। পূর্ব ঘটনার জের ধরে এ হামলার ঘটনা ঘটে।

এর আগে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় এক রিকশাচালকের সঙ্গে বিরোধে জড়ায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ কর্মী। পরে তা স্থানীয় ও ছাত্রলীগের বিজয় গ্রুপের মধ্যে ছড়িয়ে পড়ে এবং কয়েক দফায় মারামারিতে জড়ায় উভয়পক্ষ।

আরও পড়ুন : ঢাবি শিক্ষার্থীদের উপর হামলা

এ ঘটনায় মামলা করার উদ্যোগ নেয় স্থানীয়রা। তবে থানার পক্ষ থেকে মামলা না নেয়ার অভিযোগ করেছে স্থানীয়রা। মামলা না নেওয়ায় শুক্রবার দুপুরে রেলক্রসিং এলাকায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করে স্থানীয়রা। এ সমাবেশ চলাকালে হামলার শিকার হন চবির ওই ৫ শিক্ষার্থী।

মারধরের শিকার মাইশা তাসনীম বলেন, শুক্রবার পৌনে ৪টার দিকে আমি ঢাকার উদ্দেশে বের হই। সঙ্গে বেশ কিছু ব্যাগ থাকায় এক বন্ধু আমাকে এগিয়ে দিতে যায়। জিরো পয়েন্ট থেকে এক নম্বর গেটের উদ্দেশে গাড়িতে উঠি। তবে রেলক্রসিংয়ে আমাদের নামিয়ে দেয় গাড়িচালক। বাকিটা হেঁটে যাওয়ার সময় স্থানীয়দের মিটিং-মিছিল দেখতে পাই। এ সময় কয়েকজন ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী’ বলে আমাদের মারতে উদ্যত হয়। পরে ২০-৩০ জন এসে আমাদেরকে মারধর করে। আমার বন্ধুর মাথা ফেটে যায়। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছি।

আরও পড়ুন : জিম্মিদের মুক্ত করতে সর্বাত্মক চেষ্টা চলছে : পররাষ্ট্রমন্ত্রী

শুক্রবার মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এদের অধিকাংশই শাখা ছাত্রলীগের চুজ ফ্রেন্ডস উইদ কেয়ার (সিএফসি) উপগ্রুপের।

হাটহাজারী পৌর প্রশাসক মনজুরুল আলম চৌধুরী বলেন, প্রতিবাদ সমাবেশে এ রকম পরিস্থিতি দেখে আমি গিয়ে ওই দুই শিক্ষার্থীকে সেভ করি। পরে আমার গাড়ি দিয়েই নিরাপদ স্থানে নিয়ে যাই। আগের দিন মামলাটা নিলে আজকের এই ঘটনা ঘটতো না।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, আমি ছুটিতে ছিলাম, এজন্য মামলা না নেওয়ার বিষয়ে জানি না। তবে এখন নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে মামলা করা হবে। কাউকে এখনো শনাক্ত করা যায়নি। যাদেরকে শনাক্ত করা যাবে তাদের নাম ও বাকিদের অজ্ঞাতনামা মামলা করা হবে।

সান নিউজ/এজেড

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা

তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম।...

দূষিত শহরের তালিকায় শীর্ষে কাম্পালা, ২৯তম ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। রোব...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা