ছবি-সংগৃহীত
সারাদেশ

সন্ত্রাসী হামলায় আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু

জেলা প্রতিনিধি: যশোরে সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রলীগ কর্মী মোহাম্মদ রাকিব (২৪) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আরও পড়ুন: শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

সোমবার (১১ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাকিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

নিহত ছাত্রলীগ কর্মী মোহাম্মদ রাকিব যশোরের সদর উপজেলার রূপদিয়া এলাকার শাহাবুদ্দিনের ছেলে।

আরও পড়ুন: নসিমন উল্টে প্রাণ গেল শ্রমিকের

প্রত্যক্ষদর্শী সূত্রে, রোববার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান ধাবকের অনুসারী হিসেবে পরিচিত একদল সন্ত্রাসী লাঠি সোঁটা নিয়ে রাকিবসহ আরও কয়েকজনের ওপর হামলা চালায়। হামলায় রাকিবসহ অন্তত ৫ জন আহত হয়।

সন্ত্রাসী হামলায় আহতদের মধ্যে রাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়। আহত আরও চারজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন- কচুয়া ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ আলী, ইস্তাক আহমেদ অপু, শহিদুল ইসলাম ও সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমরান আলী।

আরও পড়ুন: হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

আহত ইমরান আলী বলেন, শনিবার যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পিতা কাজী শাহেদ আহমেদের স্মরণে কচুয়ায় শোকসভা করা হয়। এ কারণে তারা আমাদের ওপর ক্ষিপ্ত ছিল। পরে তারা আমাদের ওপর হামলা করে।

ঘটনার সময় আমরা নিমতলী টেকেরহাট বাজারে আমার দোকানে বসেছিলাম। এ সময় চেয়ারম্যান লুৎফুর রহমান ধাবকের ভাইপো হাফিজ ধাবক, সামাদ ধাবক, মুস্তাক ধাবক, আজিজ ধাবক, মফিজ ধাবক ও চেয়ারম্যানের ভাগনে ইসমাইল গাজী লাঠি, শাবল, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

আরও পড়ুন: অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে নিহত ১

তিনি আরও বলেন, রাকিবের অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা যান।

সন্ত্রাসী হামলায় মোহাম্মদ রাকিব (২৪) নিহতের ঘটনায় ‘আসামিদের গ্রেফতারে অভিযান চলছে’ বলে জানান যশোর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা