সারাদেশ

নসিমন উল্টে প্রাণ গেল শ্রমিকের

জেলা প্রতিনিধি: ভোলায় দৌলতখান উপজেলায় নসিমন উল্টে মো. আল আমিন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ শ্রমিক।

নিহত আল আমিন ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিবপুর গ্রামের শরীফ সর্দার বাড়ির মো. রুহুল আমিনের ছেলে।

আরও পড়ুন : অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে নিহত ১

আহতরা হলেন- মঞ্জুর আলম, আজিজ, মো. বাবুল, নুরউদ্দিন ও আব্দুল। এদের সবার বাড়ি শিবপুর ইউনিয়নে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢালাই মেশিনসহ একটি নসিমন নিয়ে শিবপুর থেকে দৌলতখান উপজেলার দলি খায়েরহাট যাচ্ছিলেন ১০-১২ জন শ্রমিক। বাংলাবাজার ব্রিজ এলাকায় পৌঁছালে নসিমনটি উল্টে ৬ জন শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে আল আমিন নামের এক শ্রমিকের মৃত্যু হয়। দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

দৌলতখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল বলেন, সকালে নসিমনটি বাংলাবাজার এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন : বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা