ছবি: সংগৃহীত
সারাদেশ

সিলেটে প্রাইভেটকার চাপায় নিহত ২

জেলা প্রতিনিধি: সিলেটের ওসমানী নগরের ইলাশপুর এলাকায় প্রাইভেটকারের চাপায় মা-ছেলের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: আরও ১৪ মৃত্যু, হাসপাতালে ২৯৯৩

রোববার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার এলাকার শুক্কুর আলীর স্ত্রী সালমা বেগম (৫২) ও ছেলে আব্দুল কাইয়ুম (৩২)। তারা ইলাশপুরে একটি ভাড়া বাসায় থাকতেন।

আরও পড়ুন: সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী

জানা গেছে, রোববার রাত সাড়ে ৮ টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার উপজেলার ইলাশপুরে ভার্ড চক্ষু হাসপাতালের সামনে মহাসড়ক পারাপারের সময় মা-ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন: মানিকগঞ্জে ঘুমন্ত স্ত্রীকে হত্যার অভিযোগ

তিনি আরও বলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ প্রেরণ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা