ছবি: সংগৃহীত
সারাদেশ

কুড়িগ্রামে চলন্ত স্পিডবোটে আগুন 

জেলা প্রতিনিধি: কুড়িগ্রামে উলিপুর উপজেলায় নদীতে চলন্ত আবস্থায় আগুন লেগে একটি স্পিডবোট পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: দুই বিভাগে বেশি বৃষ্টির সম্ভাবনা

শনিবার (৯ সেপ্টেম্বর) উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের সরকার পাড়ার ধরলা নদীতে এ ঘটনা ঘটে। রোববার (১০ সেপ্টেম্বর) জ্বলন্ত ঐ স্পিডবোটের ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা বলেন, শনিবার বিকেলে ধরলা নদীর পাড়ে উপজেলা প্রশাসনের একটি স্পিডবোটে আগুন লাগে। এ সময় দ্রুত ঘটনাস্থলে গিয়ে অনেক চেষ্টা করেও পেট্রোল থাকার কারণে আগুন নেভানো সম্ভব হয়নি।

আরও পড়ুন: মশা না কমলে ডেঙ্গু রোগীও কমবে না

স্পিডবোট চালক নবির ইসলাম জানান, আমি নতুন যোগদান করেছি। আমি স্পিডবোটটি চালাইনি। যতটুকু জানতে পেরেছি, কেউ একজন চালাতে গিয়ে চলন্ত অবস্থায় ইঞ্জিন বন্ধ হয়ে আগুন লেগে স্পিডবোটটি পুড়ে যায়। তখন চালক ঘাটে ভিড়িয়ে নেমে পড়ে।

তিনি আরও জানান, স্পিডবোটটির আনুমানিক মূল্য ৩৫/৪০ লাখ টাকা। গতকাল অফিসের লোকজন এসে দেখে গেছেন।

আরও পড়ুন: আলুর মজুদ বেশি, তবুও চড়া দাম

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা জানান, চালক স্পিডবোটটি রমনা ঘাট থেকে কুড়িগ্রামের ধরলা ব্রিজ নিয়ে আসার পথে আগুন লেগে পুড়ে গেছে। আগুন লাগার কারণ জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা