সংগৃহীত ছবি
জাতীয়

জ্বালানি তেলের দাম বাড়ল

নিজস্ব প্রতিবেদক : দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১ টাকা বাড়ানো হয়েছে।

আরও পড়ুন : প্রোগ্রামের চেষ্টা করলে ব্যবস্থা নেবে পুলিশ

শুক্রবার (৩১ জানুয়ারি) ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। আজ মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে।

ডিজেল ও কেরোসিনের লিটার ১০৪ টাকা থেকে এক টাকা বাড়িয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন : বাহাত্তরের সংবিধানে বৈষম্য বেড়েছে

এছাড়া ১ টাকা বাড়িয়ে প্রতি লিটার অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকা করা হয়েছে। গত ১ জানুয়ারি থেকে প্রতি লিটার অকটেন ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকা করে বিক্রি হচ্ছিল।

প্রজ্ঞাপনে বলা হয়, ‌‘বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমা-বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে ফেব্রুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।’

প্রসঙ্গত, গত ১ জানুয়ারি ডিজেল ও কেরোসিনের দাম লিটারে এক টাকা কমিয়েছিল সরকার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা