সংগৃহীত ছবি
বাণিজ্য

২৮৪ কোটি টাকার তেল-ডাল কিনছে

নিজস্ব প্রতিবেদক: দেশের নিম্ন আয়ের মানুষের চাহিদা মেটাতে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ও ১০ হাজার টন মসুর ডাল কেনার জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এ অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বাড়ছে না এলপি গ্যাসের দাম

জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয় থেকে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ কোটি ১০ লাখ লি. সয়াবিন তেল কেনার প্রস্তাব দেওয়া হলে উপদেষ্টা পরিষদ কমিটি এটির অনুমোদন দিয়েছে। এ সময় তেলের ক্রয় মূল্য ধরা হয়েছে ১৮৯ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা। এতে প্রতি লিটারের মূল্য ধরা হয়েছে ১৭১.৯৫ টাকা। এদিকে, সুপার অয়েল রিফাইনারি লি. থেকে এই সয়াবিন তেল কেনা হবে। এই ক্রয় সম্পন্ন করার পর সারাদেশে টিসিবির ফ্যামিলি কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে তেল বিক্রি করা হবে।

এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের অপর একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার টন মসুর ডাল ক্রয়ের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই ক্রয়ের মোট ব্যয় হবে ৯৪ কোটি ৯৫ লাখ টাকা। এতে প্রতি কেজি মসুর ডালের দাম ধরা হয়েছে ৯৪.৯৫ টাকা। এটি শবনাম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লি. থেকে কেনা হবে এই ডাল।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা