ছবি : সংগৃহিত
সারাদেশ

১৪ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

জেলা প্রতিনিধি : সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে ১৪টি স্বর্ণের বারসহ জাহাঙ্গীর হোসেন (২৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আরও পড়ুন : ডাকাত দলের ৪ সদস্য আটক

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জাহাঙ্গীর হোসেন একই উপজেলার কেড়াগাছি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর কপিলউদ্দীনের নেতৃত্বে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিজিবি সদস্যরা সীমান্তের দিকে যাওয়া একটি ব্যাটারিচালিত ভ্যান থামিয়ে জাহাঙ্গীর হোসেনকে আটক করে। পরে তল্লাশি করে ভ্যানের ব্যাটারি বক্সের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আরও পড়ুন : গাইবান্ধায় পিস্তল-গুলিসহ গ্রেফতার ৩

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৬৩২ গ্রাম । যার মূল্য প্রায় ১ কোটি ৪২ লাখ টাকা। আটক ব্যক্তিকে সাতক্ষীরার কলারোয়া থানায় সোপর্দ এবং সোনার বারগুলো ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা