ছবি: সংগৃহীত
সারাদেশ

চবিতে ধর্মঘট, শাটল ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: রেলওয়ে স্টাফদের ধর্মঘটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন ক্যাম্পাসগামী সাধারণ শিক্ষার্থীরা।

আরও পড়ুন: শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রোববার (১০ সেপ্টেম্বর) সকালে নগরের বটতলী রেলস্টেশন থেকে কোনো ট্রেন চবির উদ্দেশে ছেড়ে যায়নি।

অবশ্য শিক্ষার্থীদের জন্য বটতলী রেলস্টেশন থেকে ৩ টি এবং ষোলশহর রেলস্টেশন থেকে ৫ টি বাসের ব্যবস্থা করেছে চবি প্রশাসন। এছাড়া শিক্ষার্থীরা নিজ উদ্যোগে ভিন্ন যানবাহনে ক্যাম্পাসের উদ্দেশে রওনা দেয়।

আরও পড়ুন: এমপি খুরশিদ আলম আর নেই

রেলওয়ে সূত্রে জানা যায়, শাটল ট্রেনের রানিং স্টাফদের তুচ্ছ বিষয়ে অপহরণ, নির্যাতন ও মারধর করে আসছে বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী। গত ৭ সেপ্টেম্বর একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে শাটল ট্রেনের লোকোমাস্টারকে মারধর করা হয়।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে রেলওয়ের রানিং স্টাফরা ধর্মঘট আহ্বান করে। এতে শাটল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: বাস-মাইক্রোবাসের সংঘর্ষ আহত ১৫

আগে থেকে কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ শাটল ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন ক্যাম্পাসগামী শিক্ষার্থীরা। রোববার সকালে নগরের বটতলী ও ষোলশহর রেলস্টেশনে এসে কোনো ট্রেন না পেয়ে বেশিরভাগ শিক্ষার্থী বিকল্প ব্যবস্থায় ক্যাম্পাসের উদ্দেশে রওনা দেয়।

চবি শিক্ষার্থী মুজিবুর রহমান জানান, ট্রেন বন্ধ হবে আমরা কেউ জানি না। বটতলী রেলস্টেশন এসে দেখি ট্রেন চলাচল বন্ধ। কোনো ধরনের ঘোষণা ছাড়াই নাকি ধর্মঘট ডেকেছে রেলওয়ে শ্রমিকরা।

আরও পড়ুন: আলুর মজুদ বেশি, তবুও চড়া দাম

চবি প্রক্টর ড. নুরুল আজিম সিকদার জানান, শাটল ট্রেন চালু করতে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির নেতাদের সাথে আমরা বৈঠক করছি। সকাল সাড়ে ১০ টা পর্যন্ত এ বৈঠক চলমান রয়েছে।

তিনি আরও বলেন, আশা করি, বিষয়টির সমাধান এবং দ্রুত ট্রেন চলাচল শুরু হবে। এ সময় উপাচার্যের নির্দেশে আমরা শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কয়েকটি বাস দিয়েছি।

আরও পড়ুন: মধ্যরাতে উত্তাল চবি

উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় বটতলী স্টেশন থেকে শাটল ট্রেন ক্যাম্পাসের উদ্দেশে রওনা দেয়। রাত ৯ টার দিকে ট্রেনটি চৌধুরীহাট রেলস্টেশন এলাকায় পৌঁছালে গাছের ডালের সাথে লেগে ট্রেনের ছাদে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যান্য লোকজন মিলিয়ে প্রায় ২০ জনের মতো আহত হন।

এ ঘটনার পর চবির কিছু শিক্ষার্থী আন্দোলন করে এবং বিভিন্ন স্থাপনা ও গাড়ি ভাঙচুর করে। এতে শনিবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হাটহাজারী থানায় ২ টি মামলা দায়ের করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা