সংগৃহীত
সারাদেশ

শাটল ট্রেনের ধাক্কায় আহত ২

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটে চলাচল করা শাটল ট্রেনের ধাক্কায় লেগুনার ২ যাত্রী আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: নছিমন-অটোভ্যান সংঘর্ষে নিহত ২

সোমবার (৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নগরের পাঁচলাইশ থানার ২ নম্বর গেট রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

আহতব্যক্তিরা হলেন, সীতাকুণ্ড উপজেলার ফকিরহাট পূর্ব মুরাদপুর এলাকার মো. আজিজ (৪৮) ও নগরের হালিশহর এসওএস শিশু পল্লী এলাকার আমির হোসেন (১৭)।

আরও পড়ুন: ঘাড় কেটে তরুণকে হত্যা

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ট্রেনের ধাক্কায় লেগুনার আহত ২ জনকে চমেক হাসপাতালে আনা হয়েছে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সড়ক ও জনপথ বিভাগের জমি:

মুন্সীগঞ্জের সিপাহীপাড়া চৌরাস্তায় সড়ক ও জনপদ বিভাগের জমি রাতের আঁধারে দখল করে...

রাজনৈতিক দল ও রাষ্ট্র পরিচালনা: ব্যবধান ও সমন্বয়ের নতুন রাজনীতি

এ, কে, এম শফিউল আযম রুমি: বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক কিছু...

তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ থেকে সরবরাহ বাড়...

হরমুজ প্রণালি ফের বন্ধ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প...

তেলের দাম আবার বাড়ল!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা