সিলেট
সারাদেশ

পিকআপ-লেগুনা সংঘর্ষ, নিহত বেড়ে ৬

জেলা প্রতিনিধি: সিলেট জেলার জৈন্তাপুরে পিকআপের ধাক্কায় মৃতের সংখ্যা বেড়ে ৬ জনে উন্নীত হয়েছে। দুর্ঘটনা কবলিত লেগুনার যাত্রী ছিলেন সবাই। বৌভাত অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তারা।

আরও পড়ুন: অবৈধ চিনিসহ ট্রাক জব্দ, আটক ২

সোমবার (১৮ মার্চ) বিকেলে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জন মারা গেলে মৃতের সংখ্যা ৬ জনে উন্নীত হয়।

এর আগে গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দরবস্ত পল্লী বিদ্যুতের অফিসের সামনে এই দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতব্যক্তিরা হচ্ছেন- সুষিতা পাত্র (৩৫), ৬ মাস বয়সি মেয়ে বিজলী, শ্যামলা পাত্র (৫৫), মঙ্গলী পাত্র (৫৫), সাবিত্রি পাত্র (৩৫) ও ঋতু পাত্র (৮)।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, হতাহতরা সবাই মঙ্গোলী পাত্রের মেয়ের বৌভাত অনুষ্ঠানে যোগ দিতে ৫ টি লেগুনা ভাড়া করে সিলেট-তামাবিল সড়ক দিয়ে উপজেলার মোকামপুঞ্জিতে যাচ্ছিলেন। সিলেট নগরীর এক ব্যক্তি দরবস্ত বাজার থেকে ১ টি গরু কিনে পিকআপ যোগে যাচ্ছিলেন। দরবস্ত পল্লী বিদ্যুতের অফিসের সামনে পৌঁছালে পিকআপটি ওই লেগুনাটিকে ধাক্কা দেয়।

আরও পড়ুন: সৈকতে মিলল যুবকের মরদেহ

তিনি আরও বলেন, ২ সপ্তাহ আগে মঙ্গোলীর মেয়ে অনামিকার সঙ্গে মোকামপুঞ্জির পুষ্টিং পাত্রের বিয়ে হয়।

তিনি জানান, এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা সর্বশেষ ৬ জনে দাঁড়িয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা