সংগৃহীত
সারাদেশ

সৈকতে মিলল যুবকের মরদেহ 

জেলা প্রতিনিধি: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে সমুদ্র সৈকত থেকে ইলিয়াস (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : ট্রেনের নিচে ঝাঁপ দিলেন কলেজছাত্রী

সোমবার (১৮ মার্চ) বিকেলে ফৌজদারহাট সমুদ্র উপকূলের কিং শিপ ইয়ার্ডের পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত ইলিয়াস বরগুনার বামনা উপজেলার বড় তালেশ্বর এলাকার খালেকের ছেলে।

স্থানীয়রা বলছে, সোমবার বিকেলে ফৌজদারহাট উপজেলার সমুদ্র উপকূলে অজ্ঞাতনামা যুবকের লাশ দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়। নৌ পুলিশ ও গাউছিয়া কমিটির মানবিক টিমের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়। তার পকেটে একটি আইডিও কার্ড পাওয়া গেছে।

নিহতের পরিবার জানিয়েছে, ১৫ দিন আগে আমার ভাই নাগরীর স্টিলমিল এলাকায় সমুদ্র উপকূলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুন : বাঁশ দিয়ে লেন ভাগ, তবু যানজটে দুর্ভোগ

কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করি। গাউছিয়া কমিটির মানবিক দলের সদস্যরা আমাদের লাশ উদ্ধারে সহায়তা করেছে।

তিনি আরও জানায়, মরদেহ উদ্ধারের এ বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়েছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা