সংগৃহীত
সারাদেশ

স্কুলছাত্রের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: বরিশাল জেলার বাকেরগঞ্জে পায়রা নদীতে বন্ধুদের সাথে গোসলে নেমে নিখোঁজের ২ দিন পর স্কুলছাত্র ফাহিমের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (৩ জুন) সকালে পায়রা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিহত স্কুলছাত্র, বরিশালের সেনানিবাসে কর্মরত সার্জেন্ট কেফায়েত হোসেনের ছেলে। বরিশালের লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসের শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ সাব্বির আহমেদ বলেন, শনিবার (১ জুন) দুপুর ১টায় পায়রা নদীতে ৪ বন্ধু মিলে গোসল করতে নেমে নিখোঁজ হয় ফাহিম। নদীতে সাঁতার দেওয়ার সময় স্রোতে ভেসে যায় তিনি। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ডুবুরি দল তাকে উদ্ধারের জন্য অভিযান শুরু করে। ২ দিন পর সোমবার সকালে ফাহিমের লাশ উদ্ধার হয়।

আরও পড়ুন: মায়ের ওড়নায় ফাঁস নিলো যুবক

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, স্রোতের মধ্যে তার ৩ বন্ধু তীরে উঠে যেতে সক্ষম হয়। কিন্তু এ সময় ফাহিম নদীতে ডুবে যায়। সোমবার সকালে ফাহিমের লাম উদ্ধার করেন ফায়ার সার্ভিস। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা