ছবি: সংগৃহীত
সারাদেশ

মোস্তফা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ফার্নিচারের নকশা শ্রমিক মোস্তফা খালাসি (৪২) হত্যার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্বজনসহ গ্রামবাসী।

আরও পড়ুন: ত্রিশালে এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মাববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন নিহত মোস্তফার স্ত্রী-সন্তানসহ কয়েক শতাধিক গ্রামবাসী।

মানববন্ধনে বক্তারা জানান, কাঠের নকশা না করার তুচ্ছ ঘটনায় মোস্তফাকে নির্মমভাবে হত্যা করে রাজন শিকদার। এতে ৩ সন্তান নিয়ে অনিশ্চিত জীবন এখন নিহতের পরিবারের।

আরও পড়ুন: পিকআপ-লেগুনা সংঘর্ষ, নিহত ৫

এ ঘটনায় মামলা করলেও আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ সময় দ্রুত আসামি রাজনকে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। পরে জেলা শহরের প্রধান সড়কে বিক্ষোভ করেন মানববন্ধনকারীরা।

এর আগে গত শনিবার (১৬ মার্চ) সকালে উপজেলার বাঘিয়াবাজারে কাঠের নকশা করা নিয়ে কথা কাটাকাটির জেরে মোস্তফা খালাসিকে আঘাত করে রাজন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোস্তফার। নিহত মোস্তফা টংঙ্গীবাড়ি উপজেলার যশলং ইউনিয়নের হাটকান গ্রামের সফিজউদ্দিন খালাসির ছেলে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা