সংগৃহীত
সারাদেশ

অবৈধ চিনিসহ ট্রাক জব্দ, আটক ২

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধ চিনিসহ দুইজনকে আটক ও একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।

আরও পড়ুন : সৈকতে মিলল যুবকের মরদেহ

মঙ্গলবার (১৯ মার্চ) জেলা পুলিশের প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশেষ অভিযান চালিয়ে মাটিরাঙ্গার ১০নং ইসলামপুর পৌরসভার টোল আদায় কেন্দ্রের সামনে থেকে ৪৫ বস্তা অবৈধ চিনিসহ দুইজনকে আটক ও চিনি বহনকারী ট্রাকটি জব্দ করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

আটককৃতরা হলেন- মোশারফ হোসেন (২৫) রামগড় উপজেলার উত্তর গর্জনতলি ৩নং পৌর ওয়ার্ডের বাসিন্দা মীর হোসেনের ছেলে। মোমিনুল ইসলাম (১৮) পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড, টিএন্ডটি এলাকার বাসিন্দা মশিউর রহমানের ছেলে।

আরও পড়ুন : ট্রেনের নিচে ঝাঁপ দিলেন কলেজছাত্রী

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর বলেন, আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এর ধারাবাহিকতায় জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে।

আটককৃত দুজন আসামির বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। বিধি মোতাবেক আটককৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা