সংগৃহীত ছবি
সারাদেশ

চাকরি পেলেন শহীদ হৃদয়ের বোন 

নিনা আফরিন,পটুয়াখালী : বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ হৃদয় চন্দ্র তরুয়ার বড় বোন মিতু রানীকে চাকরি দিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন: চাঁদপুর থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম ল্যাব অ্যাটেনডেন্ট পদে হৃদয় তরুয়ার বড় বোন মিতু রানীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান, সিএসই অনুষদের সিনিয়র প্রফেসর জামাল হোসেন, প্রফেসর ড. মোহাম্মাদ আতিকুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মোঃ আবুল বাশার খান, প্রফেসর ড. মোঃ খোকন হোসেন, ছাত্রবিষয়ক উপ-উপদেষ্টা ড. এবিএম সাইফুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলামসহ শহীদ হৃদয় তরুয়ার বাবা রতন চন্দ্র তরুয়া, মা অর্চনা রানী উপস্থিত ছিলেন।

গত ২৯ সেপ্টেম্বর দুপুর ৩টার দিকে উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীদের নিয়ে পটুয়াখালী শহরের মুন্সেফপাড়া এলাকায় হৃদয় চন্দ্র তরুয়াদের ভাড়া বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান । উপাচার্য তখন তাদের হাতে নগদ অর্থ তুলে দেন এবং বোনকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ১৮ জুলাই চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছিলেন হৃদয়। ওইদিন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই তার মৃত্যু হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। বুধবার (৫ আগস্ট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা