সংগৃহীত ছবি
সারাদেশ

চাঁদপুর থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি: ঘূর্ণিঝড় ডানার প্রভাবে চাঁদপুর থেকে সকল রুটে ১ ঘন্টা নৌ চলাচল বন্ধ থাকার পর পুনঃরায় চালু হয়েছে।

শুক্রবার (২৬ অক্টোবর) সকালে চাঁদপুর বিআইডব্লিউটিএ উপপরিচালক বশির আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে ঘূর্ণিঝড় দানার প্রভাবে চাঁদপুর থেকে সকল রুটে ১ ঘন্টা নৌ চলাচল বন্ধ ছিলো। এ সময় চাঁদপুর নদীবন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও লঞ্চ চলাচল শুরু হয়।

এদিন ঢাকা-চাঁদপুর নৌরুটে ঢাকা থেকে ১৬টি লঞ্চ আগমন ও ১৯টি লঞ্চ নির্গমন করে। এদিকে, চাঁদপুর-নারায়ণগঞ্জ নৌরুটে আগমন ৩টি, নির্গমন ২টি করে। চাঁদপুর-নড়িয়া নৌরুটে ১টি আগমন, ১টি নির্গমন করে। তবে চাঁদপুর-হাটুরিয়া, ভোলা, বরিশাল নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ ছিলো। এরপর আজ (শুক্রবার) সকাল থেকে সকল রুটে নৌ চলাচলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

অপরদিকে, দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

স্বাস্থ্য সচিবকে সব হাসপাতালে সার্কুলার জারি করতে হবে: হাইকোর্ট

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সরকারি ও বেসরকারি সব হাসপাতাল এবং ক্লিনিকে জরুরি চিক...

র‍্যাবের পরিবর্তে নতুন বাহিনী, কী আছে খসড়া আইনে? 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা