ছবি-সংগৃহীত
অপরাধ

মানিকগঞ্জে ঘুমন্ত স্ত্রীকে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি: মানিকগঞ্জে সদর উপজেলায় তাসলিমা বেগম (৩০) নামে এক গৃহবধূকে ঘুমন্ত অবস্থায় হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর জাহিদুল ইসলাম (৩৫) বিরুদ্ধে।

আরও পড়ুন: ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

শনিবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার উকিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পাষন্ড স্বামীকে রাতেই আটক করেছে পুলিশ।

জাহিদুল ইসলাম উকিয়ারা গ্রামের মোহাম্মদ আখের আলীর ছেলে। তিনি সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত। নিহত তাসলিমা বেগম ঐগ্রামের আহাম্মদ আলীর মেয়ে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৬

স্থানীয় সূত্রে জানা যায়, উকিয়ারা গ্রামের জাহিদুলের সাথে একই গ্রামের তাসলিমা বেগমের প্রায় ১০ বছর আগে বিয়ে হয়। সাংসারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।

মানিকগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, পারিবারিক কলহের জের ধরে শনিবার সাড়ে ১০টার দিকে জাহিদুল তার ঘুমন্ত স্ত্রীর মাথায় শিল দিয়ে আঘাত করেন। এতে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: আত্মসমর্পণ করছেন বিএনপি নেতা আমান

এ ঘটনা শুনার পরই আমি ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করি। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন বলেও জানান তিনি।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা