ছবি-সংগৃহীত
সারাদেশ

রংপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রংপুর মহানগরীতে বিষাক্ত সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে নগরীর তাজহাট থানাধীন ৩২নং ওয়ার্ডের আরাজী তামপাট এলাকায় এ ঘটনা ঘটে।

৩২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুব মোর্শেদ শামীম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মামুনুর রশিদ (৩৫) আরাজী তামপাট এলাকার আব্দুর রশিদের ছেলে।

আরও পড়ুন: কুমিল্লায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় আরাজী তামপাট এলাকায় রাস্তা দিয়ে যাওয়ার সময় বিষাক্ত সাপ মামুনকে কামড় দেয়।

স্থানীয়রা পরে সাপটিকে মেরে ফেলেন। তাকে রাতে মাহিগঞ্জ এক চিকিৎসকের কাছে চিকিৎসা নেন। পরে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তিনি মারা যান।

আরও পড়ুন: বরিশালে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু

রোববার বাদ জোহর স্থানীয় পুরাতন জামে মসজিদ মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়। সে সময় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।

নিহত মামুন স্থানীয় আরাজী তামপাট পুরাতন মসজিদ কমিটিসহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের সাথে জড়িত ছিলেন। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে চিকিৎসা...

ব্রাজিলের পর কলকাতায় উরুগুয়ে

ফুটবলের উত্তাপ এখন দক্ষিণ আমেরিকার সীমানা ছাড়িয়ে পুরোদমে জেঁকে বসেছে ভারতের ক...

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গণবোমা হামলার হুমকি

রাজধানীর বাড্ডায় অবস্থিত বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ...

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্...

স্পিকার হাফিজ উদ্দিন আইপিইউ’র এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা