সংগৃহীত ছবি
সারাদেশ

সাপের কামড়ে ১ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার শহরের ছোট যমুনা নদীর পাড়ে সাপ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে শাকিল (১৮) নামে ১ তরুণ নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। এরপর রাত ১০টায় নিজ বাড়িতেই মৃত্যু হয় তার।

আরও পড়ুন: ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৬

নিহত ব্যক্তি, পৌর শহরের হঠাৎপাড়া এলাকার আলম হোসেন সাপুড়িয়ার ছেলে।

জানা যায়, নিহত শাকিল বছর খানেক ধরে বাবার সঙে বিভিন্ন জায়গায় সাপ ধরে এবং সাপের খেলা দেখার কাজে সহায়তা করেন। এরপর বৃহস্পতিবার বিকেলে একাই ছোট শাখা যমুনা নদীর ধারে সাপ ধরতে যান। এ সময় অসাবধানতাবশত একটি বিষধর সাপ তাকে কামড়ে দেয়। এর পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে রাত ১০টায় নিজ বাড়িতেই মৃত্যু হয় তার।

নিহতের বাবা আলম হোসেন জানান, সাপের কামড়ে আহত অবস্থায় ছেলে শাকিলকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তারপর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করলেও অবস্থার অবনতি হয়। পরে রাতে বাড়িতেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাহমিদা আক্তার জানান, সাপের কামড়ে ১ যুবক হাসপাতালে আসে। এরপর প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা