সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রেন থেকে সাপের বিষ উদ্ধার

জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দর্শনা হল্ট স্টেশনে অভিযান চালিয়ে মহানন্দা এক্সপ্রেস থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৩০০ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন: ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৬

এতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দর্শনা হল্ট স্টেশন দিয়ে মহানন্দা এক্সপ্রেসের মাধ্যমে সাপের বিষ পাচার হবে বলে এমন একটি গোপন তথ্য পাওয়া যায়। এরপর চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধীনস্থ হাবিলদার মো. মুরাদুল ইসলাম তার ফোর্স নিয়ে দর্শনা হল্ট স্টেশনে অবস্থান নেন। এর পরে সীমান্ত পিলার ৭৫/৩-এস থেকে আনুমানিক ৩ কি.মি বাংলাদেশের অভ্যন্তরে দর্শনা রেল স্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেসে একটি বিশেষ অভিযান চালানো হয়।

এ সময় মহানন্দা এক্সপ্রেসের ৪ নং বগির ল্যাগেজ ক্যারিয়ারের ওপর পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। এ সময় জব্দকৃত ব্যাগটি তল্লাশি করে তার ভেতর থেকে ৩টি কাচের বোতলে ৩০০ গ্রাম বিষাক্ত সাপের বিষ পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার

মাদকসেবী ও মাদক কারবারিদের আটক করে গণপিটুনি, লাঞ্ছনা বা বাড়িঘর ভাঙচুর না করে...

সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা 

দেশে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে...

উদ্বোধন হলো বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (...

সীমান্তে পুশইনে সহায়তা করার অভিযোগে আটক ৭

রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে পুশইনের চেষ্টা বিএসএফেরচাঁপাইনবাবগঞ্জের গোমস্ত...

জুনের ১৫ দিনে ১৬২ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা

চলতি মাসের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬২ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার...

 ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু ২৮ জুন

দীর্ঘ বিরতির পর দেশে আবারও দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্প...

১ ম্যাচেই ভাগ্য বদল, ৪৫ হাজার থেকে ৭ মিলিয়ন ফলোয়ার ভোজিনহার 

বিশ্বকাপ ফুটবলের মঞ্চ যে রাতারাতি কাউকে বৈশ্বিক তারকা বানিয়ে দিতে পারে, এর বড়...

মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার

মাদকসেবী ও মাদক কারবারিদের আটক করে গণপিটুনি, লাঞ্ছনা বা বাড়িঘর ভাঙচুর না করে...

উলিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।...

তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া প্রাথমিক চুক্তির পর হরমুজ প্রণালি পুনরায় খুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা