সংগৃহীত ছবি
সারাদেশ

টাঙ্গাইলে পল্লী বিদ্যুতের ‘ব্ল্যাকআউট’

জেলা প্রতিনিধি: টাঙ্গাইলে পল্লী বিদ্যুৎ সমিতির বেশ কয়েকজন কর্মকর্তাকে বহিষ্কারের প্রতিবাদ ও বি‌ভিন্ন দাবিতে বিদ্যুৎ বন্ধ রেখে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হচ্ছে।

আরও পড়ুন: বজ্রপাতে কৃষকের মৃত্যু

বৃহস্প‌তিবার (১৭ অক্টোবর) বেলা ৩টা থেকে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে জেলার ভুঞাপুর, গোপালপুর, ঘাটাইল, কালিহাতী, মধুপুর ও ধনবাড়ী উপজেলায় পল্লী বিদ্যুৎ বন্ধ আছে। এতে সংযোগ না থাকায় বিপাকে পড়েছেন গ্রাহকরা।

অপরদিকে ময়মন‌সিংহ পল্লী বিদ্যুৎ স‌মি‌তির অধীন এলাকাগুলোতে সংযোগ না থাকলেও টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ স‌মি‌তির অধীনের অন্য উপজেলায় পল্লী বিদ্যুৎ চালু আছে।

জেলার পল্লী বিদ্যুৎ স‌মি‌তির কর্মকর্তারা বলেন, বিগত ৯ মাস ধরে পল্লী বিদ্যুতের বি‌ভিন্ন সমস্যা ও দাবি নিয়ে আন্দোলন হচ্ছে। সব জায়গায় বৈষম্য তৈ‌রি করা হয়েছে। পল্লী বিদ্যুতের ২০ জন কর্মকর্তাকে বিনা কারণে বহিষ্কার করা হয়েছে। এছাড়া আজ‌ বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্য নিরসনে আন্দোলন করা হচ্ছে। সারা দেশে ৬০‌টি ইউনিটে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হচ্ছে। বৈষম্যবিরোধী পল্লী বিদ্যুৎ স‌মি‌তির কর্মকর্তা-কর্মচারীরা ব্ল্যাকআউট কর্মসূচি ঘোষণা করেছেন। এতে অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বন্ধ আছে।

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ স‌মি‌তির অধীন এলেঙ্গা জোনাল অ‌ফিসের লাইনম্যান আব্দুল হা‌মিদ বলেন, সারা দেশেই ব্ল্যাকআউট কর্মসূচি চলছে। পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের জন্য যে কালো আইনগু‌লো আছে, সেগু‌লো বা‌তিল, বৈষম্য দুরীকরণসহ কর্মকর্তাদের চাক‌রি বহাল ও মু‌ক্তি না দেওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা