সংগৃহীত ছবি
সারাদেশ

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৬

জেলা প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় শিশুসহ ৬ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আরও পড়ুন: বজ্রপাতে কৃষকের মৃত্যু

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দোয়ালপাড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন, নগদ ৮ হাজার টাকা ও ১০ আনা স্বর্ণের গহনা জব্দ করে বিজিবি।

নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- গনেশ রায় (৪৩), ববিতা রায় (৩৬), দৃশ্য রায় (১০), দেবেন্দ্র রায় (২২), জয়ন্ত রায় (১৯) ও রিপন রায় (১৯)। এদের মধ্যে গণেশ রায় দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ডাবরী জিনেস্বরী গ্রামের ধীরেন্দ্রনাথ রায়ের ছেলে, গনেশ রায়ের স্ত্রী ববিতা রায়, তাদের ছেলে দৃশ্য রায়, দেবেন্দ্র রায় মাহানপুর গ্রামের ভুট্ট রায়ের ছেলে, জয়ন্ত রায় জতমুকুন্দুপর গ্রামের ফনি রায়োর ছেলে ও রিপন রায় মাহানপুর গ্রামের রাজেন্দ্রনাথ রায়ের ছেলে।

বিজিবি জানায়,পঞ্চগড়ের সদর উপজেলার ঘাগড়া বিওপি সীমান্ত পিলার ৭৪৯/২০-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ালপাড়া নামক স্থান দিয়ে অবৈধভাবে কয়েকজন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা।

পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা