শিক্ষা

পোষ্য কোটা বাতিলের দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

ইবি প্রতিনিধি

অযৌক্তিক ও বৈষম্যমূলক ফি কমানো এবং পোষ্য কোটা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

শনিবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীদের ‘অস্বচ্ছল মেধাবীরা বঞ্চিত কেন, প্রশাসন জবাব চাই’, ‘প্রশাসনের প্রহসন, মানি না মানবো না’, ‘পোষ্য কোটা বাতিল চাই’সহ নানা প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল হলেও ইবিতে এখনও পোষ্য কোটায় ভর্তি চলমান। যারা এই কোটায় ভর্তি হয় তারা অমেধাবী। তাদের পরিচয় প্রকাশ করা হোক। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সেশন ফি কমানো উচিত। সেশন ফি প্রদান করতে শিক্ষার্থীদের নাভিশ্বাস চলে আসে।

বাঁধন বিশ্বাস স্পর্শ নামে এক শিক্ষার্থী বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়কে উপাচার্য স্যার ঢাবি-রাবি-জাবি-চবির সঙ্গে তুলনা করলেও ফি-এর দিক থেকে তা সেসব বিশ্ববিদ্যালয়ের তুলনায় অতিমাত্রায় বেশি। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় এক হাজার ৭০০ টাকায় ফরম ফিলআপ করা গেলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে সেই ফি নয় থেকে ১২ হাজার পর্যন্ত পৌঁছায়।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আমলের ভিসি আশকারি নিজের ও নিজের দলের সুবিধার্থে ফি অতিরিক্ত পরিমাণে বাড়িয়েছিলেন।

প্রশাসনকে উদ্দেশ করে তিনি বলেন, ইবির তথাকথিত জুলাই প্রশাসন অযৌক্তিক ফি ও পোষ্যকোটা বাতিল না করা অব্দি আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা