রাজধানীর শেরাটন হোটেলে কূটনৈতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা ।
রাজনীতি

সমাজে বৈষম্য আজ প্রকট

নিজস্ব প্রতিবেদক : সমাজে বৈষম্য আজ প্রকট আকার ধারন করেছে। ক্ষুধা, দরিদ্রতা ও অপুষ্টিতে অগণিত মানুষ আজ দিশেহারা।

শুক্রবার (১৫ মার্চ) রাজধানীর শেরাটন হোটেলে কূটনৈতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এ মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জি এম কাদের।

এসময় তিনি বলেন, বিশ্ব আজ এক ভয়াবহ সঙ্কট অতিক্রম করছে। হিংসা, বিদ্বেষ, অসহযোগিতা, অসহনশীলতা, অন্যায্যতা ও অমানবিকতায়পূর্ণ আমাদের বিশ্বব্যবস্থা।

আরও পড়ুন : বিএনপি মহাসচিবের উদ্বেগ

কাদের আরও বলেন, জাতীয় পার্টি রমজানে দীর্ঘদিন ধরেই রাজনীতিবীদ ও কূটনৈতিকদের সম্মানে ইফতার করে আসছে। হুসেইন মুহম্মদ এরশাদ অসুস্থ অবস্থায় হুইল চেয়ারে করে শেষবার যোগ দিয়েছিলেন।

জাতীয় পার্টি (জেপি) আনোয়ার হোসেন মঞ্জু, বিকল্প ধারার মহাসচিব মেজর অব. আব্দুল মান্নান, আমেরিকান দূতাবাসের চার্জ দে অ্যাফেয়ার্স হেলেন লাফাভ, কানাডিয়ান রাষ্ট্রদূত, রুশ দুতাবাস ও তুর্কিসহ বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধি ইফতার মাহফিলে অংশ নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, লিয়াকত হোসেন খোকা ও মাসুদ উদ্দিন চৌধুরীসহ সিনিয়র নেতারা ।

সান নিউজ/এজেড

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর যেসব মার্কেট সোমবার বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। চলুন...

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজ...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা