ছবি: সংগৃহীত
শিক্ষা

এসএসসি পরীক্ষার্থীকে হত্যার চেষ্টা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে সুমন নামে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করে নিয়ে গিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে একদল কিশোর।

আরও পড়ুন: ই-লার্নিং আ্যন্ড আর্নিং’র প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

মঙ্গলবার (১২ মার্চ) বেলা সোয়া ১ টায় এসএসসি পরীক্ষা শেষে এ ঘটনা ঘটে।

অপহরণের শিকার শিক্ষার্থী সুমন ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার পুশ্চিম বেগুনবাড়ি গ্রামের মখলেসুর রহমানের ছেলে। সে বালাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

পুলিশ জানায়, মঙ্গলবার সুমন ইসলাম ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার শেষ দিনে বাংলাদেশ বিশ্ব পরিচিতি পরীক্ষা দিয়ে বের হতেই পূর্ব শত্রুতার জের ধরে ১০/১২ জনের একটি কিশোর গ্যাং তাকে অপহরণ করে।

আরও পড়ুন: বলৎকারের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

তারা সুমনকে সেখান থেকে শহরের কালিবাড়ি এলাকায় মির্জা রুহুল আমিন মিলনায়তন মাঠে নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারপিট করে এবং ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। এতে তার প্রচন্ড রক্তপাত হলে হামলাকারীরা পালিয়ে যায়।

এ সময় প্রত্যক্ষদর্শীরা আহত সুমন ইসলামকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে এবং চিকিৎসা দেয়। এ ঘটনায় সুমনের পিতা বাদী হয়ে ১০/১২ জনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এ রিপোর্ট লেখা অবধি থানায় মামলা হয়েছে কি না জানা যায়নি।

ঠাকুরগাঁও সদর থানাও ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, যেসব কিশোর এসএসসি পরীক্ষার্থী সুমনকে অপহরণ করে কুপিয়ে জখম করেছে, তাদের গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা