ছবি: সংগৃহীত
সারাদেশ

ই-লার্নিং আ্যন্ড আর্নিং’র প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি: যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন শিক্ষিত ও কর্ম প্রত্যাশী যুবদের ফিন্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের আওতায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ২য় ও ৩য় ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ, জব ফেয়ার ও ইমপ্যাক্ট প্রকল্পের বায়োগ্যাস প্লান্ট স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: সাতারকুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ‘গ্লেনজিউর’

রোববার (১০ মার্চ) বিকেল ৩ টায় সরকারি শামসুর রহমান কলেজ অডিটরিয়ামে গোসাইরহাট উপজেলা শাখার আয়োজনে জব ফেয়ার ও ইমপ্যাক্ট প্রকল্পের বায়োগ্যাস প্লান্ট স্থাপনের উদ্বোধন ও সনদপত্র বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ সাব্বির সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়নের মহাপরিচালক ডা.গাজী মো. সাইফুজ্জামান।

ই-লার্নিং আ্যন্ড আর্নিংয়ের ফ্রিল্যান্সিং দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের মেধাবী তরুণ-তরুণীদের ৪০ জন করে মোট ৮০ জনকে প্রশিক্ষণের ভাতা ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করা হয়।

আরও পড়ুন: টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

যুব উন্নয়ন অধিদফতরের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় প্রকল্পটির বাস্তবায়ন করছেন ই-লার্নিং আ্যন্ড আর্নিং’র ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় যুব কাউন্সিলের সভাপতি মাসুদ আলম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত সচিব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ই-লার্নিং আ্যন্ড আর্নিং’র উপদেষ্টা ড. তরুণ ক্লান্তি সিকদার, প্রকল্প পরিচালক ড. আলমগীর কবির ও ইলার্নিং আ্যন্ড আর্নিংয়ের অর্থ পরিচালক মো. আব্দুর রেজ্জাক।

এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ও পৌর মেয়র আবদুল আউয়াল সরদারসহ। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা এবং প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ প্রশিক্ষণার্থী শামসুর রহমান কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন উদ্যোক্তাবৃন্দ।

আরও পড়ুন: এক্সিলেন্ট টাইলসের কারখানা নির্মাণ করবে এনার্জিপ্যাক

বক্তারা বলেন, দেশকে ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে নেয়ার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ দেশের অবকাঠামোগত উন্নয়নে হাই-টেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং ডেটা সেন্টার ইত্যাদিসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ দেশের তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে একের পর এক কাজ করে যাচ্ছে। তার মধ্যে ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট’ অন্যতম। এর পরিপ্রেক্ষিতে মিলেছে অবিস্মরণীয় সাফল্য এবং সফল আউটসোর্সিং ট্রেনিং’র মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন প্রশিক্ষণার্থীরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা