ছবি: সংগৃহীত
সারাদেশ

কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

ভোলা প্রতিনিধি: পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ভোলায় দরিদ্র ও অস্বচ্ছল পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে দাতব্য প্রতিষ্ঠান কাঞ্চন-ফাতিমা ফাউন্ডেশন।

আরও পড়ুন: সংবাদিকের কারাদণ্ডের প্রতিবাদে মানববন্ধন

সোমবার (১১ মার্চ) সকালে ভোলার ইলিশা সড়কের পাশে সংস্থার কার্যালয়ের সামনে কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সুলতান মাহমুদ মঞ্জিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাড়ে পাচঁশ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রীসহ বিতরণ করেন।

এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- ৫ কেজি চাল, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ২ কেজি পেয়াঁজ, ৩ কেজি আলু, ১ কেজি চিড়া, ১ লিটার তেল, ১ কেজি লবন, ১ কেজি মুড়ি ও ১ কেজি খেজুরসহ ১১ টি আইটেমের প্যাকেট তুলে দেন সাড়ে পাঁচশ অস্বচ্ছল পরিবারের মাঝে। নিত্যপণ্যের লাগামহীন উর্ধ্বগতির মধ্যে এমন সহায়তায় হাসি ফুটিয়েছে সুবিধাভোগীদের।

আরও পড়ুন: আংগারিয়ায় ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু

এ সময় কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশনের সদস্য আশরাফুল হক সোহেল ও বেনুপালসহ সংগঠনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন ২০১৮ সাল থেকে ভোলা জেলার প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র ও অসহায় মানুষকে স্বাবলম্বী করার জন্য রিকশা, ভ্যানগাড়ি, সেলাই মেশিন, গরু, ঈদ উপহার, চিকিৎসা সেবাসহ বিভিন্ন সহযোগিতা করে আসছে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠা সভাপতি ফাহামিনা মাসুদ শুভ্রা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চায় কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন। ভবিষ্যতেও তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা