ছবি: সংগৃহীত
সারাদেশ

সংবাদিকের কারাদণ্ডের প্রতিবাদে মানববন্ধন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: শেরপুরে দৈনিক দেশ রূপান্তরের নকলা উপজেলা সংবাদদাতা সফিউজ্জামান রানাকে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড দেয়ার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।

আরও পড়ুন: আংগারিয়ায় ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু

সোমবার (১১ মার্চ) দুপুরে আধা ঘন্টাব্যাপী মুন্সীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে জেলা শহরের বঙ্গবন্ধু সড়কে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে প্রেসক্লাবের চারণ সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সমাবেশে মিলিত হন সাংবাদিকরা।

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছিরউদ্দিন জুয়েলের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজন হায়দার জনি, সাবেক সভাপতি রাসেল মাহমুদ, সহ-সভাপতি গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজিবুল হাসান জুয়েল, সচেতন নাগরিক কমিটি সনাকের সদস্য পলাশ কুমার দে, মাইটিভির প্রতিনিধি শেখ মো. রতন, দৈনিক আমাদের সময় প্রতিনিধি নাদিম হোসাইন, এনটিভির প্রতিনিধি মঈনউদ্দিন সুমন, বাংলাদেশ বেতারের প্রতিনিধি নজরুল হাসান ছোটন, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি ফয়সাল হোসেন, দৈনিক আমার বাঙলা প্রতিনিধি মো. নাজির হোসেন, যমুনা টিভির প্রতিনিধি আরাফাত রায়হান সাকিব, দৈনিক কালবেলার গজারিয়া উপজেলা প্রতিনিধি সাঈদ আরফান, ফটো সাংবাদিক আমির হোসেন ও সৌরভ চন্দ্র দাস প্রমুখ।

এ সময় সাংবাদিকরা নকলা উপজেলা সংবাদদাতাকে নিঃশর্ত মুক্তি এবং এ ঘটনাটি যারা ঘটিয়েছে, তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা