সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জে আলু বিষয়ে আলোচনা সভা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ জেলা আলু চাষী ও ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ২০২৪ মৌসুমে আলু উত্তোলন, সংরক্ষণ ও বিপনন এর বিষয়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন ও পরামর্শ প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : স্বামীকে হত্যায় স্ত্রী-প্রেমিকের মৃত্যুদণ্ড

সোমবার (১১মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর রিভারভিউ কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে আলোচনা সভা হয়৷

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

আরও পড়ুন : ট্রাকচাপায় নারীসহ নিহত ৩

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্পসারন অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. আব্দুল আজিজ, জেলা কৃষি বিপনন কর্মকর্তা এবিএম মিজানুল হক, জেলা জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল- আজাদ, বাংলাদেশ কোল্ড স্টোরেজ মালিক সমিতির সাবেক সভাপতি মো. মোশারফ হোসেন, সদর উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মো. সামসুল কবির মাষ্টার, জেলা আলু চাষী ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. বাসেদ মোল্লা। আলোচনা সভাটি বাস্তবায়ন করেন পঞ্চসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা।

আলোচনা সভায় আলু উত্তোলন, সংরক্ষণ ও বিপনন বিষয়ে কৃষক-ব্যবসায়ীদের সাথে মূল্য নির্ধারণ বিষয় আলোচনা করা হয় এবং বাজার নিয়ন্ত্রণ রাখার আশা ব্যক্ত করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

কামিন্সেই পূর্ণ সমর্থন সিএর, নতুন তদন্তে না!

বহুল আলোচিত বল টেম্পারিং বিতর্ক নতুন করে মাথাচাড়া দেওয়ার প্রেক্ষাপটে টেস্ট...

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার উদ্যোগ নিয়েছে সরকার: আমিনুল হক

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা ও গ্রামীণ অর্থনীতিক...

সব ‘সেনা’ দেশে সেঞ্চুরির কৃতিত্ব গড়লেন রাহুল!

ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে দক্ষিণ আ...

চিলমারীতে ইসলামীক ফাউন্ডেশন শিক্ষকদের মানববন্ধন

কুড়িগ্রামের চিলমারীতে ইসলামীক ফাউন্ডেশনের মউশিক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা