ছবি: সংগৃহীত
সারাদেশ

ট্রাক্টর চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে বেপরোয়া গতির মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।

আরও পড়ুন: তিন অ্যাটর্নি জেনারেল বরখাস্ত

রোববার (১০ মার্চ) সন্ধ্যায় উপজেলার ধানশালিক ইউনিয়নে চাপরাশিরহাট-মন্ডলিয়া সড়কের জনতা বাজার সংলগ্ন চর গুল্লাখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমির হোসেন (১৩) ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর মন্ডলিয়া গ্রামের বিটারাগো বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় চর মন্ডলিয়া গ্রামের একটি মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিজ বাড়ি থেকে একই ইউনিয়নের জনতা বাজার এলাকায় বড় ভাইয়ের কাছে যায় আমির। সেখান থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে অবৈধ মাটিবাহী ট্রাক্টর তাকে পিছন থেকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন: অজ্ঞান পার্টির খপ্পরে নিহত ১

পরে এলাকাবাসী ট্রাক্টরটি আটক করে। কিন্ত ঘটনার পরপরই গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ধানশিক ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন বিষয়টি দফা-রফার চেষ্টা চালাচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে ধানশালিক ইউনিয়ন পরিষদ চেয়াম্যান সাহাব উদ্দিন বলেন, নিহত ছেলের বাবা একজন দিনমজুর। তিনি থানায় মামলা করতে চাচ্ছে না। আমার কাছে এসেছেন বিষয়টি সমাধান করে দেয়ার জন্য। আমি তাদের নিয়ে বসেছি। আমি সমাধান করতে পারলেও তারা থানায় যাবে, না পারলেও থানায় যাবে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, বাদী মামলা করতে চাচ্ছে না। আমি বলেছি বাদীকে আমার কাছে পাঠিয়ে দেয়ার জন্য। থানায় লিখিত দিয়ে যাবে। নিহতের পরিবার ময়নাতদন্ত করতে চাচ্ছে না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা