পুরনো ছবি
সারাদেশ

২৯ মাইলে দুর্ঘটনা, নিহত বেড়ে ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাও-‌দিনাজপুর মহাসড়কের ২৯ মাইল এলাকায় অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এতে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ জনে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে প্রবাসীর মরদেহ উদ্ধার

নিহত ব্যক্তির নাম ফি‌রোজ হো‌সেন (১৭)। তিনি ঠাকুরগাঁও সদ‌রের পূর্ব বেগুনবাড়ী গ্রামের বেলাল হো‌সে‌নের ছেলে। ফি‌রোজ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ দিন আইসিইউতে চি‌কিৎসাধীন থাকার পর আজ ভোর ৪ টার দি‌কে মারা যান।

একই মোটরসাইকেলে থাকা গুরুতর আহত আরেক বন্ধু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: গুলিস্তানে বাস চাপায় বৃদ্ধা নিহত

এর আগে শুক্রবার (৮ মার্চ) বিকেলে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বেগুনবাড়ী গ্রামের আবু তা‌হে‌রের ছে‌লে মোটরসাইকেলের চালক রা‌সে‌ল ইসলা‌ম (১৭) মারা যান। পরে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে মারা যান অ্যাম্বুলেন্সের যাত্রী সু‌মিত্রা রাণী (৫৫)।

একই ঘটনায় আহত মোটরসাইকেলের আরোহী ফি‌রোজ ও মে‌হেদীকে (১৭) গুরুতর আহত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় আজ ভো‌রে ফি‌রোজ মারা যান। আরেক বন্ধু মে‌হেদী হাসা‌নের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার স্বজনরা।

আরও পড়ুন: তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

এদিকে ছেলের মৃত্যুর খবরে ফি‌রো‌জের মা ফি‌রোজা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা বেলাল হো‌সেন।

প্রতি‌বেশী আনোয়ার হো‌সেন ব‌লেন, আজ স্থানীয় মস‌জি‌দে জানাজা শে‌ষে ফি‌রোজকে পা‌রিবা‌রিক কবরস্থানে ২ বন্ধুকে পাশাপাশি সমাহিত করা হয়।

বোদা হাইওয়ে থানার পু‌লি‌শের উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম ব‌লেন, অ্যাম্বুলেন্সের চাকা ব্লাস্ট হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসা‌ইকেল‌টি‌কে পেছন থে‌কে স‌জো‌রে ধাক্কা দি‌য়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা