সারাদেশ

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ ৬ জন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন, ফজলুল হক হাওলাদার (৭৫), তার ছেলে রিয়াজুল ইসলাম সোনা (৪৫), পুত্রবধূ আফরোজা বেগম (৪০), জামাতা মামুন হাসান লাভলু (৫৫) ও নাতি পলক হোসেন (২২) । আহত অ্যাম্বুলেন্স চালক-এর নাম জানা যায়নি।


সোমবার সকালে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রায়াপুর বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) তৌহিদুজ্জামান সোহাগ।

জানা গেছে, ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকা থেকে ছেড়ে আসা একটি বেসরকারি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি রায়াপুর এলাকা থেকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খেয়ে খাদে ছিটকে পড়ে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা এম্বুলেন্সে থাকা রোগী ও তার স্বজনদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করে।

রোগীর ভাতিজা মতিন রহমান জানান, আমার চাচা ফজলুল রহমান ঝালকাঠি থেকে প্রতিমাসে নিয়মিত চেকআপ করানোর জন্য ঢাকায় একটি হাসাপাতালে যাতায়াত করেন। আজকেও তিনি ঢাকার উদ্দেশ্যেই যাচ্ছিলেন। পথে তার এই দুর্ঘটনার শিকার হয়ে একটি পা ভেঙে গেছে। তাকে ঝালকাঠি সদর হাসপাতাল থেকে অন্য একটি এম্বুলেন্সে ঢাকায় নেয়া হচ্ছে। অন্যরা বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। আহত ফজলুল হক ঝালকাঠি সদরের পালবাড়ি এলাকার বাসিন্দা।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ‘ আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। অ্যাম্বুলেন্সটি উদ্ধার করার প্রক্রিয়া চলমান আছে আর এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা