ছবি: সংগৃহিত
সারাদেশ
কোস্টগার্ড-পুলিশের অভিযান

শরীয়তপুরে ছয় মাদকসেবী আটক

নিজস্ব প্রতিবেদক

শরীয়তপুরের গোসাইরহাটে কোস্টগার্ড ও থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ছয় মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে একজনকে ছয় মাস এবং অপর পাঁচজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। পরে দণ্ডপ্রাপ্তদের শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়।

ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার কোদালপুর বাজারসংলগ্ন একটি পরিত্যক্ত আশ্রয়ণ প্রকল্পের ঘরে অভিযান চালায় বাংলাদেশ কোস্টগার্ডের একটি দল। এ সময় মাদক সেবনের সময় এক পিস ইয়াবা, প্রায় এক গ্রাম গাঁজা ও ছয়টি মোবাইল ফোনসহ তিনজনকে আটক করা হয়।

অন্যদিকে, একই রাতে উপজেলার নাগেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ আরও তিনজনকে আটক করে গোসাইরহাট থানা পুলিশ।

পুলিশের অভিযানে আটকরা হলেন—নাগেরপাড়া এলাকার মৃত আবউল হোসেন সিকদারের ছেলে মো. আলী আজম সিকদার (২৮), পূর্ব মলংচড়া এলাকার দলিল উদ্দিন সরদারের ছেলে বিল্লাল হোসেন (২৫) এবং পখমসার এলাকার এমদাদুল হক বেপারীর ছেলে নাঈমুল হাসান (২৬)।

কোস্টগার্ডের অভিযানে আটক হন কোদালপুর মৃধাপাড়া এলাকার মৃত হাবিবুর রহমান মৃধার ছেলে শাহাদাত মৃধা (৩৫), একই এলাকার আব্দুল ছালাম সিকদারের ছেলে শামীম সিকদার (৩০) এবং গোসাইরহাট পৌরসভার দাসেরজঙ্গল এলাকার মৃত নুর মোহাম্মদ সরদারের ছেলে সুজন সরদার (৩৫)।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় শাহাদাত মৃধাকে ১০০ টাকা জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর পাঁচজনকে দেওয়া হয় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় একজনকে ছয় মাস এবং পাঁচজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা