ছবি: সান নিউজ
সারাদেশ
লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়:

মাদারীপুরে মানব পাচারকারী দম্পতি আটক

মাদারীপুর  প্রতিনিধি

ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে বিপুল পরিমাণ মুক্তিপণ আদায়ের অভিযোগে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় জনতা মাদারীপুরের মানব পাচারকারী দম্পতিকে রাজৈর উপজেলার দিঘীরপাড় এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ।

আটককৃতরা হলেন— মাদারীপুর জেলার রাজৈর থানার কদমবাড়ী ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের মৃত রাজা ফইনার ছেলে নিখিল ফইনা (৫০) এবং তার স্ত্রী আরতী ফইনা (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের সুশান্ত সরকারের ছেলে সুমন সরকার (৩৩) এবং কদমবাড়ী মধ্যপাড়া গ্রামের সুভাষ চন্দ্র মণ্ডলের ছেলে সমীরণ মণ্ডল (৪২)-কে ইতালি পাঠানোর কথা বলে লিবিয়া নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের আটকে রেখে নির্মম নির্যাতন চালানো হয় এবং পরিবারের কাছ থেকে প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ টাকা মুক্তিপণ আদায় করা হয়।

পরবর্তীতে ভিকটিমদ্বয় বিভিন্ন সহযোগিতায় বাংলাদেশে ফেরত আসেন। অভিযুক্ত নিখিল ও আরতী ফইনাকে নিজ এলাকায় দেখতে পেয়ে স্থানীয় জনতা ও আত্মীয়-স্বজনরা দেখে রাজৈর থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

আটককৃতরা রাজৈর থানার মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের (মামলা নং- ২৪, তারিখ- ১২/০৬/২০২৬ খ্রিঃ) এজাহারভুক্ত আসামি জুলহাস সরদারের সহযোগী।

এই মামলার প্রধান আসামি জুলহাস সরদার বর্তমানে মাদারীপুর জেলা কারাগারে আটক রয়েছেন। নতুন করে আটক হওয়া এই দম্পতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক দুপুরে

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সামনে রেখে সরকারের বিভ...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা