ছবি: সান নিউজ
সারাদেশ

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারে আর্থিক সহায়তা 

মাদারীপুর  প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে এমপির প্রতিনিধিদল ডাসারের তিন প্রতিবন্ধী বোন ও কালকিনিতে বাদাম বিক্রি করে লেখাপড়া খরচ চালানো এই দুটি পরিবারের মাঝে নগদ অর্থ,বস্ত্র ও খাদ্য সামগ্রী প্রদান করেন।

এদিকে আর্থিক সহায়তায় পেয়ে উপকাভোগী পরিবার ও সাধারণ জনগণ এমপি খোকন তালুকদারকে ধন্যবাদ জানিয়েছেন।

জনা'গেছে,মাদারীপুরের ডাসারের পূর্ব দর্শনা এলাকার বাবা-মা হারা তিন প্রতিবন্ধী বোন উম্মি বেগম (৬২), আকিতন (৫৫) ও নুননাহার (৩৯)। মানবেতর জীবন যাপন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর স্থানীয় এমপি আনিসুর রহমান খোকন তালুকদারের নজরে আসলে তার পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহযোগিতা করা হয়। এবং কালকিনি পৌরসভার মিনাজদী এলাকার অষ্টম শ্রেণির ছাত্র রবিউল শেখের বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর পরেই সংসারের হাল ধরতে ও নিজের শিক্ষার স্বপ্ন পূরণে রাজপথে বাদাম বিক্রি করে অভাবের সংসারে সংগ্রাম করেও লেখাপড়া চালিয়ে যাচ্ছে রবিউল শেখ। এমন খবর সুনে এমপি সেই ছাত্র রবিউলের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন বলে জানান এমপির প্রতিনিধি নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন,মাদারীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান তালুকদার,সমাজসেবক ইরান তালুকদার,ডাসার উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সাবেক ছাত্র নেতা আতিকুর রহমান আজাদ, কালকিনি উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হাসান,ডাসার উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান,ডাসার উপজেলা যুবদল নেতা রেদোয়ান হাসান রুবেল প্রমুখ।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা