সারাদেশ
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল কোর্ট

মাদারীপুরে সামিয়া বেকারীকে ১ লক্ষ টাকা জরিমানা  

মাদারীপুর  প্রতিনিধি

মাদারীপুরে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে জেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মাদারীপুরের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিল্লাত হোসেনের নেতৃত্বে সদর উপজেলার চৌরাস্তা, কুলপদ্দির সামিয়া বেকারি নামক প্রতিষ্ঠানের ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকরভাবে বেকারি প্রডাক্টস উৎপাদন, নিম্ন মানের খাদ্য সংযোজন দ্রব্যের ব্যবহার, অগ্রীম তারিখ যুক্ত পাউরুটি,নোংরা পরিবেশ, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, কীটপতঙ্গ দমনের ব্যবস্থা না থাকা, সকল পণ্যের বাধ্যতামূলক নিবন্ধন না থাকা, কেক তৈরীর জন্য ব্যবহৃত রঙ্গিন কাগজ, ফ্লেভার ইত্যাদির যথাযথ সনদ না থাকা, ফ্লোরে খাবার রাখা, রশিদ ও লেবেলবিহীন রাসায়নিকের ব্যবহার, কাচামালের ক্রয়-বিক্রয় সংক্রান্ত চালান প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়।

ভবিষ্যতে সন্তোষজনক পরিবর্তন না হলে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী মামলা করা হবে বলে সতর্ক করা হয়।

এ কার্যক্রম ভবিষ্যতে চলমান থাকবে বলে জানা গেছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা