ছবি: সান নিউজ
সারাদেশ

জামিনে বের হয়েই আবার ইয়াবা ব্যবসা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলার পূর্ব মাইজচরা এলাকায় জামিনে মুক্তি পাওয়ার পর আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার অভিযোগে মো. সোহাগ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের আব্দুল কাদের মাঝি বাড়িতে আসামির নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে এলাকাবাসীও সহায়তা করেন বলে জানিয়েছে ডিএনসি।

গ্রেপ্তার সোহাগ পূর্ব মাইজচরা গ্রামের রফিক উল্লার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানে সোহাগের দখলে থাকা ২৮ গ্রাম ওজনের ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট উপধারায় সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা