সংগৃহীত ছবি
সারাদেশ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

জেলা প্রতিনিধি: রাজবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ২ যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে আলু বিষয়ে আলোচনা সভা

মঙ্গলবার (১২ মার্চ) উপজেলার আলিপুর ইউনিয়নের ভান্ডারিয়া বাজারের সড়কে সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের আব্দুর রব মন্ডলের ছেলে সোহাগ (১৯) ও লালন শেখের ছেলে রাজন শেখ (২১)।

আরও পড়ুন: হেরোইনসহ বাবা-ছেলে আটক

ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য আব্দুল আলিম জানান, সোহাগ আমার আপন ভাজিতা। আনুমানিক ৬টার রাজবাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে রাজন আর সোহাগ বের হয়। ভোরে তারা বাড়ি থেকে কেন বের হলো সেটা জানতে পারিনি। ওরা বাড়ি ফেরার সময় রাস্তার পাশে বৈদ্যুতিক পুলের সঙ্গে ধাক্কা লেগে মারা গেছেন।

চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জানান, তিনদিন আগে রাজনকে মোটরসাইকেল না কিনে দিলে আত্মহত্যা করবে বলে গলায় ফাঁস নিতে যায়। এরপর তার বাবা-মা কিস্তিতে মোটরসাইকেল কিনে দেয়। সকালে তারা মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে।

আরও পড়ুন: ট্রাকচাপায় নারীসহ নিহত ৩

রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান জানান, সকালে আলিপুর ইউনিয়নের কামালদিয়া-ভান্ডারিয়া বাজারের সড়কের আলীপুর এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হন। মরদেহ উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা