সংগৃহীত ছবি
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে চা দোকানির মৃত্যু

জেলা প্রতিনিধি: শেরপুর জেলার নালিতাবাড়ীতে নিজ চায়ের দোকানের বৈদ্যুতিক চুলায় সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন মিয়া (৩৮) নামের ১ যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার নন্নী ইউনিয়নের পশ্চিম নিশিন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

নিহত যুবক, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের পশ্চিম নিশিন্তপুর গ্রামে মৃত আতর আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো শনিবার সকালে নিজ দোকানে চা তৈরির জন্য বৈদ্যুতিক চুলায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ছেড়া তারে হাতে লেগে বিদ্যুৎতায়িত হন। এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নন্নী বাজারের উপস্বাস্থ্য কেন্দ্র ও পরে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট

নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া জানান, বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা