খেলা

নয়া মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৪ অক্টোবর

স্পোর্টস ডেস্ক: মেসি-রোনালদো-নেইমাররা মাতাচ্ছেন কোপা আমেরিকা আর ইউরো কাপ। বিশ্বের ফুটবলপ্রেমীরা দুই মহাদেশীয় টুর্নামেন্টে বুদ হয়ে আছেন। এদিকে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নয়া মৌসুমের আগমনী বার্তা দিলো বার্সেলোনা।

ক্লাবটি বুধবার (৩০) ২০২১-২২ মৌসুমের স্প্যানিশ লা লিগার সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, কোম্যানের শিষ্যরা আগামী ১৫ আগস্ট ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের মধ্যকার ম্যাচ দিয়ে লা লিগার শিরোপা মিশন শুরু করবে রোনাল্ড।

তবে ভক্ত-সমর্থকদের আকর্ষণ ও আগ্রহের কেন্দ্রবিন্দু যেই ম্যাচ, সেই এল ক্লাসিকোর জন্য অপেক্ষা করতে হবে অক্টোবর পর্যন্ত। চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে নতুন মৌসুমে বার্সেলোনার প্রথম ম্যাচটি হবে আগামী ২৪ অক্টোবর। খেলা হবে বার্সার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে।

অক্টোবর মাসটাই মূলত কঠিন পরীক্ষা নিতে চলেছে বার্সেলোনার। এ মাসের ৩ তারিখ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে হবে কাতালানদের। পরে ১৭ অক্টোবর রয়েছে ভ্যালেন্সিয়ার বিপক্ষে হোম ম্যাচ।

দুই লেগ পদ্ধতির এ লা লিগায় দ্বিতীয় এল ক্লাসিকো ম্যাচটি হবে ২০২২ সালের ২০ মার্চ। সবকিছু ঠিক থাকলে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে হবে এই ম্যাচটি। আর অ্যাটলেটিকোর বিরুদ্ধে ঘরের মাঠে ফিরতি ম্যাচটি হবে ৬ ফেব্রুয়ারি।

আগামী বছরের ২২ মে ভিয়ারিয়ালের বিপক্ষে হোম ম্যাচ দিয়ে আসন্ন মৌসুমের লা লিগা শেষ করবে বার্সেলোনা। ব্যস্ত সূচির সেই মে মাসে মোট ৫টি ম্যাচ খেলবে লা লিগার ২৬ বারের চ্যাম্পিয়নরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা