খেলা

জিম্বাবুয়েতেও তামিম-মুমিনুলদের করোনা নেগেটিভ

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন জিম্বাবুয়েতে। লম্বা ভ্রমণ শেষে মঙ্গলবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১২টা ৪০ মিনিটে হারারে শহরে পৌঁছে টেস্ট স্কোয়ার্ডের সদস্যরা। সেখানে পৌঁছেই সবাইকে করোনা টেস্টের মুখোমুখি হতে হয়েছে। রিপোর্টে নেগেটিভ হয়েছেন তামিম-মুমিনুলরা।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ।

ভ্রমণ ক্লান্তিজনিত কারণে বুধবার (৩০ জুন) বিশ্রাম নিয়েছে দল। বৃহস্পতিবার (১ জুলাই) বিকেল থেকে অনুশীলন শুরু করবে মুমিনুলরা।

ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে বাংলাদেশের অবস্থান এমনিতেও নড়বড়ে। ঘরের মাঠে ২০১৪ সাল থেকে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ৬টি টেস্ট খেলে মাত্র ১টিতে হারতে হয়েছে। কিন্তু তাদের মাটিতে সুবিধা করতে পারেননি সাকিব-তামিমরা। এখন পর্যন্ত ৭টি টেস্ট খেলে সমান ১টি করে জয়-ড্র। আর বাকিগুলোতে জিম্বাবুয়ের জয়। অর্থাৎ নিজেদের মাটিতে দুই দলই সমান শক্তিশালী।

বাংলাদেশ সর্বশেষ জিম্বাবুয়ে সফর করে ৮ বছর আগে। ২০১৩ টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ড্র করলেও ওয়ানডে সিরিজে হেরে ফিরতে হয়েছে দেশে। এবারও তিন ফরম্যাটে খেলতে পূর্ণশক্তির দল নিয়ে যাচ্ছে বাংলাদেশ।

দুই দলের একমাত্র টেস্টটি শুরু হবে ৭ জুলাই। এর আগে ৩ ও ৪ জুলাই দুই দিনের প্রস্তুতি ম্যাচও খেলবেন ক্রিকেটাররা। ১৬, ১৮ ও ২০ জুলাই হবে তিন ওয়ানডে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে দুই দল। সব ম্যাচ হবে হারারে স্পোর্টস ক্লাবের মাঠে।

টেস্ট স্কোয়াড : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা