খেলা

কোপায় ম্যাচ ড্র হলেই টাইব্রেকার

ক্রীড়া ডেস্ক : কোপা আমেরিকার নকআউট পর্ব শনিবার (৩ জুলাই) ভোররাত থেকে শুরু হবে। প্রথম কোয়ার্টার ফাইনালে পেরুর মুখোমুখি হবে প্যারাগুয়ে। যার শেষ ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে ইকুয়েডরের।

নকআউটের পদ্ধতিই এমন, জিতলে পরের রাউন্ডে, আর হারলে বিদায়। তবে ড্র হলে? নির্ধারিত সময়ে কোনো বিজেতা নির্ধারিত না হলে?

স্বাভাবিকভাবে নকআউট পর্বের নিয়ম, নির্ধারিত সময়ে খেলায় ফলাফল না এলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। তাতেও না এলে হবে টাইব্রেকার। কিন্তু কোপা আমেরিকায় এ নিয়মের ব্যত্যয় ঘটছে।

কোপা আমেরিকা নকআউটের ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে খেলার ফলাফল না এলে খেলার ফলাফল নির্ধারিত হবে সরাসরি টাইব্রেকারে। কোয়ার্টার ফাইনাল তো বটেই, একই নিয়মে খেলা হবে শেষ চারেরও।

কোপা আমেরিকার ফাইনাল আগামী ১১ জুন। ব্রাজিলের ঐতিহ্যবাহী ও স্মৃতিবিজড়িত মারাকানা স্টেডিয়ামে। সেই ফাইনালে হবে এই নিয়মের ব্যতিক্রম। ম্যাচটা যদি নির্ধারিত সময়ে শেষ না হয়, তাহলে খেলা গড়াবে যোগ করা অতিরিক্ত সময়ে। ৩০ মিনিটের অতিরিক্ত সময় আবার খেলা হবে দুটো ভাগে। সে সময়েও যদি সমতা না ভাঙে, তাহলে খেলা গড়াবে পেনাল্টি শুটআউটে। যেখানে নির্ধারিত ১০ পেনাল্টিতে নির্ধারিত হবে কোপা আমেরিকার ভাগ্য।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা