খেলা

এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয়

ক্রীড়া ডেস্ক : এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করেছে ইংল্যান্ড। লন্ডনের কেনিংটন ওভালে শ্রীলঙ্কাকে তারা হারিয়েছে ৮ উইকেটের ব্যবধানে। এই জয়ে বল হাতে অবদান রেখেছেন স্যাম কারান ও ডেভিড উইলি। আর ব্যাট হাতে অবদান রেখেছেন জ্যাসন রয়, জো রুট, অধিনায়ক ইয়ান মরগান ও জনি বেয়ারস্টো।

১০ ওভারে ১ মেডেনসহ ৪৮ রান দিয়ে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট নেন কারান। আর উইলি ১০ ওভারে ১ মেডেনসহ ৬৮ রান দিয়ে ৪ উইকেট নেন। তাতে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪১ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা।

লঙ্কানদের ধনঞ্জয়া ডি সিলভা ৯১ বলে ১৩ চারে সর্বোচ্চ ৯১ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেন দাসুন শানাকা।

২৪২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইংল্যান্ড।

রয় ও বেয়ারস্টো উদ্বোধনী জুটিতে ৭৬ রান তোলেন। এরপর ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে বোল্ড হয়ে ফিরে যান বেয়ারস্টো । ৩ চার ও ১ ছক্কায় ২৯ টি রান করেন তিনি। ১০৪ রানের মাথায় চামিকা করুণারত্নের বলে আউট হন রয়। ৫২ বলে ১০ চারে ৬০ রান করে যান তিনি।

সেখান থেকে ১৪০ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রুট ও মরগান। রুট ৮৭ বলে ৫ চারে ৬৮ রানে অপরাজিত থাকেন। আর মরগান ৮৩ বলে ৮ চার ও ১ ছক্কায় ৭৫ রানে অপরাজিত থাকেন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা