সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ক্যারিবিয়ান সাগরে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: ক্যারিবিয়ান সাগরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এ ভূমিকম্পটি কেম্যান দ্বীপপুঞ্জের উপকূল থেকে প্রায় ১৩০ মাইল দূরে হন্ডুরাসের উত্তরে আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৬ রিখটার স্কেল।

রোববার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আরও পড়ুন: মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১

শনিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় এই ভূমিকম্প আঘাত হানে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে বলে মার্কিন পর্যবেক্ষণ সংস্থাগুলো জানিয়েছে। ভূমিকম্পটি কেম্যান দ্বীপপুঞ্জের উপকূল থেকে প্রায় ১৩০ মাইল দূরে হন্ডুরাসের উত্তরে আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, এই ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ কি.মি অগভীর গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, ক্যারিবিয়ান সাগর এবং হন্ডুরাসের উত্তরে ভূমিকম্পের পরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এ সময় সংস্থাটি বলেছে, ভূমিকম্পের পর মার্কিন আটলান্টিক বা উপসাগরীয় উপকূলে সুনামি প্রত্যাশিত ছিলো না, তবে পুয়ের্তো রিকো এবং ভার্জিন দ্বীপপুঞ্জের জন্য এই সতর্কতা জারি করেছে তারা।

আরও পড়ুন: হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দিবিনিময়

প্রশান্ত মহাসাগরীয় কেন্দ্র বলেছে, কেম্যান দ্বীপপুঞ্জ, জ্যামাইকা, কিউবা, মেক্সিকো, হন্ডুরাস, বাহামা, বেলিজ, হাইতি, কোস্টারিকা, পানামা, নিকারাগুয়া এবং গুয়াতেমালার উপকূল বরাবর ভূমিকম্পের ৯৯৭.৭৯ কি.মি মধ্যে ভূমিকম্পের ফলে “বিপজ্জনক সুনামি ঢেউ” শুরু হয়েছিলো।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা