সংগৃহিত ছবি
জাতীয়

রাজধানীসহ বিভিন্নস্থানে ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে।

আরও পড়ুন: আজ মামুন হত্যা মামলার রায়

বুধবার (৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় এ ভূমিকম্প হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ বিভাগের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬। এই ভূমিকম্পটি মাঝারি ধরনের ছিল। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো মায়ানমার-ভারত সীমান্তে। এটি ঢাকা থেকে প্রায় ৪৪৯ কি.মি দূরে। তবে এতে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভারতের ইয়ারিপোক থেকে ৪৪ কি.মি. দূরে ভূমিকম্পটি আঘাত হানে। রিখাটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিলো ৫.৬।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সড়ক ও জনপথ বিভাগের জমি:

মুন্সীগঞ্জের সিপাহীপাড়া চৌরাস্তায় সড়ক ও জনপদ বিভাগের জমি রাতের আঁধারে দখল করে...

রাজনৈতিক দল ও রাষ্ট্র পরিচালনা: ব্যবধান ও সমন্বয়ের নতুন রাজনীতি

এ, কে, এম শফিউল আযম রুমি: বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক কিছু...

তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ থেকে সরবরাহ বাড়...

হরমুজ প্রণালি ফের বন্ধ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প...

তেলের দাম আবার বাড়ল!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা